শিবগঞ্জে এসআইয়ের মোটর সাইকেলে অগ্নিসংযোগ

আপডেট : ২৪ মার্চ ২০১৪, ২২:২১
সমন জারির আসামির নোটিস দিতে গিয়ে পুলিশের মোটর সাইকেল পুড়ানোর ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে্। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাঃ আসিকুর রহমান আসিক জানান- এসআই মতিউর বাদী হয়ে নামীয় দু’জনসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছে। নামীয় আসামিদ্বয় হলো উপজেলার মোবারকপুর ইউনিয়নের দানিয়ালপুর গ্রামের মনিরুলের ছেলে আরিফ (২১) ও একই গ্রামের আজিজুরের ছেলে আজাদ (২০)। তিনি আরো জানান- পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে না পারলেও গ্রেফতারের তত্পরতা চলছে। উল্লেখ্য, ২২ মার্চ সকাল ১১টার দিকে শিবগঞ্জ থানার এসআই মোহাঃ মতিউর রহমান চাঁপাইনবাবগঞ্জ কোর্টের সমন জারির নোটিস দিতে গিয়ে মোটর সাইকেল বাড়ির বাইরে রেখে নোটিস দেয়ার সময় উক্ত দু’জনসহ কয়েকজন মোটর সাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়।