শৈলকুপায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত ৩০

আপডেট : ২৪ মার্চ ২০১৪, ২২:২১
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রয়েড়া বাজারে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে এক পুলিশসহ ৩০ জন আহত হয়েছে। আহত ২০ জনকে শৈলকুপা ও ৩ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে এ সংঘর্ষ বােধ। শৈলকুপা থানার ওসি মনিরুজ্জামান মোল্লা জানান, রবিবার বিকালে রয়েড়া হাটে নসিমনে মাল তোলা নিয়ে রয়েড়া ও তামিনগর গ্রামের দু’জনের মধ্যে হাতাহাতি হয়। এ তুচ্ছ ঘটনার জের ধরে সোমবার সকালে রয়েড়া ও তামিনগর গ্রামের ৪/৫শ’ লোক ঢাল, সড়কি, রামদা, লাঠিসোটা, ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে মহিলারাও অংশ নেয়। এতে এক পুলিশসহ উভয় দলের লোক আহত হয়। ৩টি দোকানে হামালা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।