শোক সংবাদ

আপডেট : ২৪ মার্চ ২০১৪, ২২:২২
আমজাদ হোসেন লান্টু কুষ্টিয়ার ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেন লান্টু (৬০) গতকাল কুঠিবাজার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সংসদ সদস্য মাহাবুব উল আলম হানিফ, দৌলতপুর আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন। আ. রশিদ মীর কুমিল্লার মুরাদনগর উপজেলার বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আ. রশিদ মীর (৬৪) মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গত রবিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। অবসর গ্রহণের পর তিনি বিষ্ণুপুর এলাকায় বন্ধন মডেল একাডেমি নামে একটি কিন্ডার গার্টেন গড়ে তুলেন। মালেকা খাতুন দৈনিক জনকণ্ঠের নোয়াখালী প্রতিনিধি গিয়াস উদ্দিন ফরহাদের মা আলহাজ্ব মালেকা খাতুন (৮০) বার্ধক্যজনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় গতকাল ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ ও সাধারণ সম্পাদক আনোয়ারুল হক আনোয়ার গভীর শোক প্রকাশ করেছেন।