সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৪ মার্চ ২০১৪, ২২:২৩
মান্দায় গোটগাড়ী পাঠাগারের সাংস্কৃতিক অনুষ্ঠান মান্দা (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর মান্দায় গোটগাড়ী ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের উদ্যোগে গত শনিবার রাত সাড়ে ৮টায় গোটগাড়ী বাজার প্রাঙ্গণে ব্যতিক্রমধর্মী ইসলামী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে ইসলামী সংগীত, কৌতুক ও ছোট ছোট নাটিকা পরিবেশন করেন রাজশাহীর প্রত্যয় শিল্পী গোষ্ঠী। নবাবগঞ্জে যুবদল নেতার মুক্তির দাবিতে মানববন্ধন দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা \ ঢাকার নবাবগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পবন মাহমুদসহ বিএনপির নেতাকর্মীদের মিথ্যে মামলা তুলে নিয়ে তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন উপজেলা যুবদল গত রবিবার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ওয়াহিদ মিয়া, উপজেলা যুবদলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মারুফ,রফিক হোসেন খান,সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্মসম্পাদক মো: শহিদুল ইসলাম শিমুল, ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম জুয়েল, যুগ্ম সম্পাদক মো: সোহেল মাহমুদ দুর্জয়, যুবদল ছাত্রদল ও মহিলা দলের নেতাকর্মীরা। পূর্বধলায় নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন শীর্ষক কর্মশালা পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার পূর্বধলায় উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে দু’দিনব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল সোমবার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। পিডিবিএফ কার্যালয়ে উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. আবুল কালামের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হেলাল উদ্দিন। বক্তব্য রাখেন, মো. রাশিদুজ্জামান, শফিকুল আলম শাহীন, নূর আহাম্মদ খান রতন প্রমুখ। হরিরামপুরে হত্যা মামলার আসামিদের শাস্তি দাবিতে বিক্ষোভ ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা \ মানিকগঞ্জের হরিরামপুরে আব্দুল হালিমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে এলাকার শত-শত নারী-পুরুষ বিক্ষোভ মিছিল করেছে গত রবিবার আব্দুল হালিম হত্যার প্রধান আসামি আব্দুর রাজ্জাক ও সমীরসহ অন্য আসামিদের অবিলম্বে গ্রেফতারপূর্বক ফাঁসির দাবি জানিয়ে জনতা নানা ধরনের শ্লোগান দিতে থাকে। উল্লেখ্য, গত ১৬ মার্চ রাতে মোটর সাইকেলের ভাড়া নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে বৈট্টা গ্রামের আব্দুল হালিম খুন হয়। পরে হালিমের স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে আব্দুর রাজ্জাক ও সমীরসহ অজ্ঞাত আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করে। প্রধান আসামি আব্দুর রাজ্জাককে থানা পুলিশ গ্রেফতার করলে তার স্বীকারোক্তি অনুযায়ী মধ্য বয়রা গ্রামের একটি ক্ষেত থেকে ১৯ মার্চ বিকেলে আব্দুল হালিমের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। আসামি সমীর পলাতক রয়েছে। মাদারীপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোচনা সভা মাদারীপুর প্রতিনিধি \ বিশ্বসাহিত্য কেন্দ্র মাদারীপুর শাখার আয়োজনে গত রবিবার রাতে এক কেন্দ্রের কার্যক্রম নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক শাহজাহান খান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বাবর আলী মীর। বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার আবু বকর সিদ্দিক, জেলা তথ্য অফিসার দীপংকর বর, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম মুন্সী। অনুষ্ঠানটি পরিচালনা করে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিনিধি ত্রিদিপ অধিকারী। স্বরূপকাঠির ফজিলা রহমান মহিলা কলেজের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা \ গতকাল সোমবার উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফজিলা রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য মো. মহিউদ্দিন আহমেদ, সহকারি অধ্যাপক মো.শহীদুল ইসলাম বাহাদুর,উত্তম কুমার মিস্ত্রী,বিদায়ী শিক্ষার্থী রোখসানা আফরোজ রত্না,অতশী উপমা ঐশী ও আইভিন জাহান প্রমুখ। নাগেশ্বরীতে পারস্পরিক শিখন প্রাতিষ্ঠানিকীকরণ কর্মশালা নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা\ নাগেশ্বরীতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক শিখন প্রাতিষ্ঠানিকীকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সলিডারিটির নির্বাহী পরিচালক হারুন অর রশিদ লালের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা প্রশাসক এবি এম আজাদ, নির্বাহী পরিচালক প্রিপটস এরোমা দত্ত, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাভলী বেগম, মোরশেদ কামরুন্নেসা বিথি প্রমুখ। এছাড়াও উপজেলার সকল ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। এ্যাথলেটিকস-এ অভয়নগর পল্লীশ্রীমঙ্গল কলেজের সাফল্য অভয়নগর (যশোর) সংবাদদাতা \ অভয়নগরের পল্লীমঙ্গল আদর্শ মহাবিদ্যালয় থেকে অংশগ্রহনকারী প্রতিযোগিরা যশোর শিক্ষা বোর্ড আয়োজিত আন্ত কলেজ এ্যাথলেটিকস্ প্রতিযাগিতায় ৩টি স্বর্ণ পদক লাভ করেছে। মেয়েদের উচ্চ ও দীর্ঘ লাফ এই ২টি ইভেন্টে এই কলেজের কৃতি ছাত্রী রত্না খাতুন স্বর্ণ পদক অর্জন করেছে। ছেলেদের দীর্ঘলাফে রাজিব শেখ স্বর্ণ পদক অর্জন করেছে। গত শনিবার তাদের হাতে পদক তুলে দেয়া হয়। নেত্রকোনায় আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ নেত্রকোনা প্রতিনিধি \ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি এবং নিয়মবহির্ভূত চার্জ গঠনের প্রতিবাদে গতকাল সোমবার দুপুরে আদালত প্রাঙ্গণে কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নেত্রকোনা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির কার্যালয় থেকে কালো পতাকা নিয়ে আইনজীবীরা বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয় ও আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ করে পুনরায় আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট নুরুজ্জামান নূরু, এডভোকেট মাহফুজুল হক, কেন্দ্রীয় মহিলা দলের মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট ড. আরিফা জেসমিন নাহীন, এডভোকেট রেজাউল করিম, ফোরামের সম্পাদক এডভোকেট জিয়াউদ্দিন খান জিয়া। মেলান্দহে কৃষি বাজেট শীর্ষক মতবিনিময় সভা মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা \ জামালপুরের মেলান্দহে কৃষি বাজেট কৃষকের বাজেট শীর্ষক মতবিনিময় সভা গত রবিবার অনুষ্ঠিত হয়। সাবেক খাদ্যমন্ত্রী কৃষিবিদ ড.আব্দুর রাজ্জাক এমপি এতে প্রধান এবং পাট-বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বিশেষ অতিথির বক্তব্য রাখেন। শাইখ সিরাজের অনুষ্ঠান সঞ্চালনায় উপজেলার প্রত্যন্ত অঞ্চলের কৃষাণ-কৃষাণীরা এতে সরাসরি অংশগ্রহণ করেন। কৃষকরা তাদের নানা সমস্যা সম্ভাবনার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান, পুলিশ সুপার নজরুল ইসলামসহ জেলা-উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন। পাকুন্দিয়ায় ডিজিটাল মেলা উদ্বোধন পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি \ বিজ্ঞান আমার বন্ধু, পার হবো মহা সিন্ধু। তথ্য প্রযুক্তি হবে হাতিয়ার, গড়বো মোরা দেশ আমার এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গতকাল সোমবার দিনব্যাপী ডিজিটাল মেলার আয়োজনা করা হয়েছে। উপজেলা পরিষদ হল কক্ষে আয়োজিত এ মেলার শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ আসনের সাংসদ এড.মো.সোহরাব উদ্দিন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন খান, উপজেলা কৃষি কর্মকর্তা লিয়াকত হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁওয়ে পরিবেশ দূষণ প্রতিরোধে সভা ঠাকুরগাঁও প্রতিনিধি \ পরিবেশ দূষণ আত্মহনন স্বাস্থ্যকর পরিবেশ সুস্থ জীবন এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে পরিবেশ দূষণ প্রতিরোধের উপর এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে গত রবিবার। এ সময় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. আফজাল হোসেন তরফদার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, পাশা বিজনেস সেন্টারের প্রতিনিধি আব্দুল লতিফ প্রমুখ। লোহাগড়ায় ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা \ নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার মুজিবুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শেখ হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মল্লিকপুর ইউপি চেয়ারম্যান শহিদুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান শিকদার মোস্তফা কামাল, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শিশির কুমার ভট্টাচার্য, (অব) প্রধান শিক্ষক নুর মোহাম্মদ মোল্লা, সমাজ সেবক মাহাবুবুর রহমান, আজিজুর রহমান, মিজানুর রহমান প্রমুখ। হোমনা ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে গতকাল সোমবার হোমনা ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মো. কামাল হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান, ফরিদ মিয়া, মনোয়ার হোসেন, প্রভাষক খায়রুল হাসান, হুমায়ূন কবির, জ্যোেস্নয়ারা বেগম, মমতাজ বেগম, অভিভাবক মো. মোর্শেদ আনোয়ার, অভিভাবক ও ইউপি চেয়ারম্যান আঃ আজিজ সাব মিয়া প্রমুখ। চাঁদপুরে সোনালী ব্যাংকের শিক্ষা বৃত্তি প্রদান চাঁদপুর প্রতিনিধি \ সি.এস.আর.এস’র আওতায় সোনালী ব্যাংক লিমিটেড কর্তৃক চাঁদপুরে দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। গতকাল সোমবার এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মোরশেদ আলম। স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর শাখার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বিধান চন্দ্র মৈত্র। ব্যাংক কর্মকর্তা গোলাম হোসেন টিটুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া জীবন, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, গনি মডেল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন প্রমুখ। বিরামপুরে কর্মকর্তাদের সাথে এমপি’র মতবিনিময় বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ বিরামপুর উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক গত রবিবার মতবিনিময় সভা করেছেন। বিরামপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার এসএম মনিরুজ্জামান আল-মাসউদ। বক্তব্য রাখেন, শিবলী সাদিক এমপি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম জিন্নাহ, কৃষি অফিসার শাহ আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী আঃ লতিফ, ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ। রূপগঞ্জে জেন্ডার সহায়ক প্রশিক্ষণ কর্মশালা রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার টানমুশুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত রবিবার ব্র্যাকের জেণ্ডার জাস্টিস এণ্ড ডাইভারসিটি ডিভিশনের উদ্যোগে পারিবারিক জীবনে জেণ্ডার সচেতনতা ও আইন সহায়ক প্রশিক্ষণ দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রাশেদ, ওসি আসাদুজ্জামান মীর, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, সমাজ সেবা কর্মকর্তা আব্দুল আলীম, মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার, আমাদেরদ রূপগঞ্জ পত্রিকার সম্পাদক মোঃ হানিফ মোল্লা, ইউপি সদস্য সামসুল হক, আব্দুল জলিল, ব্র্যাক কর্মকর্তা সাদিয়া আনসারী, সাবিলা আফরোজ প্রমুখ। জামালপুুরে চাঁদা বন্ধের দাবিতে সড়ক অবরোধ জামালপুর প্রতিনিধি\ জামালপুর শহরের ইজিবাইক চালকদের কাছ থেকে চাদা আদায় বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করছে ইজিবাইক চালকরা। পরে বিক্ষুব্ধ চালকরা জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের বানিয়া বাজার এলাকায় প্রায় দুই ঘন্টা ব্যাপী রাস্তা ব্যারিকেট দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এ সময় রাস্তার উভয় পার্শ্বে শতশত যানবাহন আটকে পড়ে দুর্ভোগ পোহায়। এসময় সদর থানার ওসি মজিবুর রহমান মজুমদার এসে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে ব্যরিকেট তুলে নেয় চালকরা।