খালেদা জিয়ার সঙ্গে ইইউ সংসদীয় দলের বৈঠক

আপডেট : ২৪ মার্চ ২০১৪, ২২:৩৬
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেছেন সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সংসদীয় প্রতিনিধি দল। সাত সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জেন ল্যাম্বার্ট। প্রতিনিধি দলে গ্রুপ অব দ্য প্রগ্রেসিভ অ্যালায়েন্স অব সোশ্যালিস্ট এন্ড ডেমোক্র্যাটস নেতা জন অ্যাটার্ড-মনটালটো, ইউরোপীয় পিপলস পার্টির সালভাদর সেদোই অ্যালাবার্ট এবং অ্যালায়েন্স অব ডেমোক্র্যাটস লিবারেলসের নিকোলো রিনালদি ছিলেন। বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী জানান, বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন।