২৬ মার্চ, ২০১৪ খ্রিস্টাব্দ, বুধবার
আজ ১২ চৈত্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ২৪ জমা: আউয়াল, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬-১৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৩। আপনার উপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা: ৮ ও ৯। শুভবার: শনি ও মঙ্গলবার। শুভরত্ন: নীলা ও প্রবাল।
প্রকৃতিগতভাবে আপনি: উচ্চাভিলাষী ও অধ্যবসায়ী। আপনি বেশ চাপা ও কর্তৃত্বপরায়ণ। আপনি হিসেবী? সঞ্চয় করার সহজাত প্রবণতা আছে আপনার। আপনি সতর্ক, সাবধানী ও বুদ্ধিমান। তবে পরিচিতদের জন্য আপনাকে অনেক বাধা ও ঝামেলা অতিক্রম করতে হবে। ৪০-এর কোঠায় না পড়া পর্যন্ত সাফল্য বার বার বিঘ্নিত হতে পারে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কবি রবার্ট ফ্রস্ট, জেনারেল ওয়েষ্ট মোরল্যান্ড, সাহিত্যিক সৈয়দ আলী আহসান, নাট্যকার টেনিসি উইলিয়াম, রাজনীতিক ফজলুল কাদের চৌধুরী। কবি মাকিদ হায়দার।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল\ শরীর ভালো যাবে না। কিডনি অথবা প্রশ্রাবের কোনো সমস্যায় ভুগতে পারেন। কোনো গোপন আশা পূর্ণ হতে পারে। দুশ্চিন্তা পরিহার করার চেষ্টা করেন। শিক্ষক অধ্যাপকদের জন্য দিনটি শুভ। আর্থিক দিক ভালো যেতে পারে।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ ক্লান্তি ও অবসাদে ভুগতে পারেন। জেদাজেদির জন্য মানসিক অশান্তি হতে পারে। কর্ম পরিবেশ অনুকূল থাকবে না। অহেতুক কোনো ঝামেলায় জড়াতে পারেন। বিবাদ এড়িয়ে চলুন। যাত্রা ও যোগাযোগ শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ ছাত্র-ছাত্রীদের জন্য সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। পড়াশোনায় মন বসানো কঠিন হবে। সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। প্রাপ্ততথ্যের উপর নির্ভর করা ঠিক হবে না। প্রতারিত হওয়ার আশঙ্কা আছে।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ রাজনীতিকদের জন্য দিনটি শুভ। কর্মপরিবেশ অনুকূল থাকবে। প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। যুবক-যুবতীরা কোনো ধরনের প্রশিক্ষণের সুযোগ পেতে পারেন। রাস্তাঘাটে সতর্ক হয়ে চলাফেরা করুন। কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। কলহ বিবাদ এড়িয়ে চলুন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ কর্ম পরিবেশ অনুকূল থাকবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ঘর সংসারের শান্তি বজায় রাখা কঠিন হতে পারে। উত্তেজনা ও বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভ যোগ আছে।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ ব্যবসায়িক দিক ভালো যাবে না। কোনো লোক আপনাকে প্রতারিত করতে পারে। জন সম্পৃক্ত কাজে সুনাম ও সাফল্য পাবেন। কোনো সন্তানের সাফল্যে গর্বিত হতে পারেন। চঞ্চলতা পরিহার করুন। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ পর দুঃখে কষ্ট পেতে পারেন। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। প্রাপ্তি যোগ আছে। আজ কোনো ভালো সংবাদ পেতে পারেন। কোনো কারণে মন চঞ্চল হতে পারে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ আর্থিক দিক ভালো যেতে পারে। কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। দাম্পত্য শান্তি বজায় রাখতে পারবেন। কোনো কারণে মন চঞ্চল হতে পারে। রোমান্টিক বিষয়াদিতে সতর্কতা অবলম্বন করুন।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ চঞ্চলতা পরিহার করুন। ধীরস্থিরভাবে চিন্তা করে সিদ্ধান্ত নিন। সুচিন্তিত সিদ্ধান্তের জন্য সাফল্য পেতে পারেন। শরীর অসুস্থ হতে পারে। অর্শ বা পিষ্টুলা জাতীয় ব্যাধিতে কষ্ট পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ কোনো মহিলার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। অপ্রত্যাশিত প্রাপ্তিযোগ আছে। কোনো কারণে মন চঞ্চল হতে পারে। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। রোমান্টিক যোগাযোগ শুভ।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। কোনো আত্মীয় দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। জাতিকাদের অভিভাবকের সম্মতিহীন বিয়ের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না। ব্যবসায়িক দিক ভালো যাবে না। চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। যোগাযোগ শুভ।
