গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ২৫ মার্চ ২০১৪, ২০:৫২
আমাদের দেশে বার বা পানশালার ধারণাটি অতটা প্রচলিত বা প্রকাশ্য না হলেও বিশ্বের অনেক দেশেই এখানে সেখানে পানশালার উপস্থিতি বেশ সাধারণ একটি বিষয়। আর নানা দেশের নানা শহরের অসংখ্য পানশালার ভিড়ে স্রেফ অবস্থানগত কারণে যে পানশালাটি গিনেজ বুকে স্থান পেয়েছে সেটি হলো চীনা শাসিত হংকংয়ের কোলুনে অবস্থিত ‘ওজোন’ নামের একটি পানশালা। ‘দ্য রিজ কার্লটন’ এর ১১৮ তলায় অবস্থিত এই পানশালাটির উচ্চতা ভূপৃষ্ঠ থেকে ৪৬৮.৮০ মিটার বা ১,৫৩৭ ফুট ০.৮৪ ইঞ্চি যেটি এই পানশালাটিকে বিশ্বের উচ্চতম পানশালার মর্যাদা পাইয়ে দিয়েছে।