সঞ্জু :একটা মার্বেল গিলে ফেলেছি, একটু তাড়াতাড়ি বের করে দেবেন।
ডাক্তার :চেষ্টা করছি, কিন্তু এত তাড়াহুড়ো কেন?
সঞ্জু :না মানে,যার মার্বেল সে বাইরে অপেক্ষা করছে।
মা :ইতিহাস পরীক্ষায় কত পেয়েছ?
ছেলে :শূন্য।
মা :কেন, শুধু শূন্য কেন?
ছেলে :কী করব বলো, আমার জন্মের আগের সব ঘটনা লিখতে বলেছে!
পড়াশোনা না জানা আর অল্প পড়াশোনা জানা দুই চোর ঢুকল এক বাড়িতে। বাক্স, সুটকেস খুলে কোনো কিছুই না পেয়ে মেজাজ গরম হয়ে গেল তাদের। হঠাত্ পরীক্ষা পাসের কিছু সার্টিফিকেট পেয়ে পড়াশোনা না জানা চোরটা রাগে ওগুলোই নিয়ে যেতে চাইল।
তখন অল্প পড়াশোনা জানা চোরটা তখন বলল, ওগুলো রেখে দে। ওগুলো দিয়ে এ বাড়ির ছেলেটা চাকরি-বাকরি করে টাকা কামাই করতে পারবে। তখন আমরাও আবার আসতে পারব।
ছাত্র :স্যার, আপনি যে গতকাল আমার বাড়ির কাজের খাতার নিচে একটা নোট দিয়েছিলেন সেটা কিছুতেই বুঝতে পারলাম না। একটু বলে দেবেন ওখানে কী লিখেছেন?
শিক্ষক :এটা না বুঝার কী হলো? আমি লিখেছি, তোমার হাতের লেখা আরও সুন্দর করা চাই!
