ঝিনাইদহে শিক্ষকের হাত-পা ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা

আপডেট : ২৫ মার্চ ২০১৪, ২১:২৪
ঝিনাইদহ সদর উপজেলার বানিয়াবহু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া মন্নুকে পিটিয়ে তার হাত পা ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত প্রধান শিক্ষক জানান, বানিয়াবহু গ্রামের নিজ বাড়ির সামনে গত সোমবার রাতে হাঁটাহাঁটি করার সময় একদল দুর্বৃত্ত তার উপর হামলা করে এবং বেধড়ক পিটিয়ে তার হাত পা ভেঙে দেয়। গত রবিবার রাতে একদল দুর্বৃত্ত স্কুলের লাইব্রেরীর তালা ভেঙে আলমারির জিনিসপত্র তছনছ করেও কিছু মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনার সাথে সম্পৃক্তরা তাকে পিটিয়ে আহত করতে পারে বলে ধারণা করছেন ঐ আহত শিক্ষক। জেলা শিক্ষক সমিতির সভাপতি মহিউদ্দিন প্রধান শিক্ষকের উপর হামলাকারীদের অবিলম্ব্বে খুঁজে বের করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি করেন। নইলে তারা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন। ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, এ ব্যাপারে মামলা দেয়ার জন্য সুরাট ইউনিয়নের চেয়ারম্যান কবির আহমেদকে বলেছেন।