জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে সেনা কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মো. সামছুল হককে এ পদে নিয়োগ দেয়। এনএসআই’র বর্তমান ডিজি মেজর জেনারেল (অব.) এম মনজুর আহমেদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ার পর মে. জে. সামছুল হককে এ পদে নিয়োগ দেয়া হলো। ২০০৯ সালের ১৬ মে মনজুর আহমেদকে ঐ পদে নিয়োগ দেয়া হয়।
আদেশে বলা হয়, সেনা কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক পদে প্রেষণে কর্মরত সেনাবাহিনীর কর্মকর্তা মো. সামছুল হককে এনএসআই’র মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগের জন্য তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
