আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ:‘লাখো কণ্ঠে আমার সোনার বাংলা’ আমরাও গাইবো এবং বিশ্ব রেকর্ড গড়বো, সকাল ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে। জাতীয় প্রেসক্লাব:মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী, বিকাল ৪টা, জাতীয় প্রেসক্লাব। এ ওয়ান টেলিমিডিয়া:‘হূদয়ে স্বাধীনতা অ্যাওয়ার্ড-২০১৪’, সন্ধ্যা ৬টা, গুলশানের হোটেল ওয়েস্টিনে। কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা:স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সকাল সাড়ে ১০টা, কচি-কাঁচা মিলনায়তন। চামেলী খেলাঘর আসর:মুক্তিযুদ্ধ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সকাল সাড়ে ১০টা, শান্তিনগর লুত্ফা একাডেমি। চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফ্লিম লিমিটেড:স্বাধীনতা দিবসের তাত্পর্যপূর্ণ চিত্রাঙ্কন ‘রংতুলিতে মুক্তিযুদ্ধ’, বিকাল ৩টা, চ্যানেল আই ভবন চত্বর।
