রাওয়ার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আপডেট : ২৫ মার্চ ২০১৪, ২২:২৩
রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে গত ২১ মার্চ রাওয়ার প্রধান ভবনের সামনের লনে পতাকা উত্তোলন, পবিত্র কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১৫ মার্চ গলফ টুর্নামেন্ট ও ১৬ মার্চ মেগা বাম্পার তাম্বুলা অনুষ্ঠিত হয়। ২১ মার্চ সন্ধ্যায় নির্মাণাধীন ‘রাওয়া কমপ্লেক্স’ ভবনে জাঁকজমকপূর্ণ ‘রাওয়া নাইটের’ আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী লে: কর্নেল (অব) মোহাঃ নজরুল ইসলাম, বীর প্রতীক, পিএসসি এছাড়া ঊর্ধ্বতন সামরিক এবং বেসামরিক কর্মকর্তা ও তাদের স্ত্রীগণ এসময় উপস্থিত ছিলেন। রাওয়ার চেয়ারম্যান মেজর (অব) এম তানিম হাসান অনুষ্ঠানের প্রধান অতিথি, রাওয়ার সদস্যবৃন্দ এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবর্গের উদ্দেশ্যে স্বাগত ভাষণ প্রদান করেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রচলিত ঐতিহ্য অনুসারে কমিশন প্রাপ্তির জ্যেষ্ঠতা অনুযায়ী রাওয়ার ২০ জন প্রবীণতম সদস্যের মাঝে সম্মাননাসূচক ক্রেস্ট প্রদান করা হয়। রাওয়ার চেয়ারম্যান প্রধান অতিথিকে রাওয়ার স্মারক চিহ্ন উপহার হিসেবে প্রদান করেন। আমন্ত্রিত অতিথিবৃন্দ, রাওয়ার সদস্য এবং তাদের পরিবারবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে নৈশভোজ এবং বিশিষ্ট শিল্পীবৃন্দের মনোমুগ্ধকর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্রর মধ্য দিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘটে।—প্রেস বিজ্ঞপ্তি