বাংলাদেশে ঝুঁকিপূর্ণ কোন কেন্দ্র নেই

আপডেট : ২৫ মার্চ ২০১৪, ২৩:১০
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মো. জাবেদ আলী বলেছেন, বাংলাদেশে কোন ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই। কোন কেন্দ্র গুরুত্বপূর্ণ, কোন কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ। এগুলো নির্ধারণ করা হয় যোগাযোগ, পরিবেশগত কারণে। প্রার্থীরা বলে থাকেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্র সেটিই প্রচলিত হয়ে গেছে প্রশাসনের কাছে। প্রকৃত অর্থে সাংবিধানিকভাবে ঝুঁকিপূর্ণ বলতে কিছুই নেই। তিনি বলেন, শ্রীপুর উপজেলার ১২৬টি ভোট কেন্দ্রই গুরুত্বপূর্ণ। মঙ্গলবার গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী, ভোটার, উপজেলা প্রশাসন, সুধী ও মিডিয়ার কর্মীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথাগুলো বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ঐ সভায় নির্বাচন কমিশনার আরো বলেন, অনিবার্য কারণে ১৫ মার্চের শ্রীপুর উপজেলার ভোটগ্রহণ স্থগিত করতে হয়েছিল। আগামী ৩১ মার্চ নির্বাচনের তারিখ পুনরায় ঘোষণা করা হয়েছে। সভা শেষে মো. জাবেদ আলী উপজেলা নির্বাচন অফিসের সার্ভার স্টেশন উদ্বোধন করেন।