শ্রীলংকার চাকিং বিরোধী কমিটিতে মুরলিধরন

আপডেট : ২৫ মার্চ ২০১৪, ২৩:১৭
নিজ দেশের বোলারদের সন্দেহজনক বোলিং এ্যাকশন (চাকিং) শোধরানো ও পর্যালোচনা করার জন্য একটি কমিটি গঠন করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। স্থানীয়ভাবে সাসপেক্ট এ্যাকশন রিভিউ কমিটি (সার্ক) নামে পরিচিত এ কমিটিতে রাখা হয়েছে টেস্ট ক্রিকেটে বিশ্বের সব চেয়ে বেশি উইকেট শিকারী কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরলিধরনকে। পাঁচ সদস্যের এ কমিটিতে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন শাব্বির আসগের আলি। এছাড়া কমিটির অপর তিন সদস্য হলেন সাবেক ক্রিকেটার প্রিয়া পরানাভিথানা, দলের বর্তমান ফাস্ট বোলিং কোচ চামিন্দা ভাস এবং আরেক সাবেক ক্রিকেটার চম্পকা রামানায়েকে।— বাসস।