আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ৪ জন অনারারি লেফটেন্যান্টকে অনারারি ক্যাপ্টেন পদে এবং ৪ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারি লেফটেন্যান্ট পদে অনারারি কমিশন প্রদান করা হয়েছে।
অপরদিকে, বাংলাদেশ নৌবাহিনীর ১১ জন মাস্টার চিফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারি সাব লেফটেন্যান্ট পদে অনারারি কমিশন প্রদান করা হয়েছে। অনারারি কমিশনের আদেশ আজ থেকে কার্যকর হবে।
বাংলাদেশ সেনাবাহিনীর অনারারি লেফটেন্যান্ট থেকে অনারারি ক্যাপ্টেন পদে পদোন্নতি প্রাপ্তদের মধ্যে রয়েছেন- মো. ইছমাইল হোসেন, মো. মাহবুব-উল-আলম, আহাম্মেদ হোসেন ও মো. রফিকুল ইসলাম।
সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসার থেকে অনারারি লেফটেন্যান্ট পদে কমিশনপ্রাপ্তরা হচ্ছেন- মো. লুত্ফর রহমান, শুভেন্দু দাস, মো: খবির হোসেন ও মো. শফিকুল ইসলাম।
এদিকে বাংলাদেশ নৌবাহিনীর ১১ জন মাস্টার চিফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারি সাব-লেফটেন্যান্ট পদে কমিশন প্রদান করা হচ্ছে। তারা হলেন— শ্রী বাবুল কুমার দত্ত, মোহাম্মদ মাহবুবুর রশিদ, মো. আবদুল করিম, মো. ওবাইদুর রহমান, মোঃ এনামুল হক, মো. নাসির উদ্দিন, মো. রেজাউল হক সিকদার, সুফি মোহাম্মদ আনোয়ার জাহিদ, মোহাম্মদ মোছা মিঞা, মো. নূর হোসেন ও মো. শাহ্ আলম। - আইএসপিআর
