আজকের রাশিফল

আপডেট : ২৬ মার্চ ২০১৪, ১৯:৩০
২৭ মার্চ, ২০১৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার আজ ১৩ চৈত্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ২৫ জমা: আউয়াল, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬-১৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৪। আপনার উপর প্রভাবকারী গ্রহ: হার্সেল ও মঙ্গল। আপনার শুভসংখ্যা: ৯ ও ৪। শুভবার: রবি ও মঙ্গলবার। শুভরত্ন: চুনী ও প্রবাল। প্রকৃতিগতভাবে আপনি: সাহসী। আপনার ভিতরে রয়েছে এক প্রবল তাড়না। তাই নিজের মত আপনি বলিষ্ঠভাবে ব্যক্ত করতে পারেন। সহজেই উত্তেজিত হয়ে উঠতে পারেন। তাড়নাবশত বা সেন্টিমেন্টাল হয়ে আপনি মুহূর্তের মধ্যেই বির্তক বা সংঘাতে জড়িয়ে পড়তে পারেন। আপনি স্বাধীনচেতা। সেই সাথে কিছুটা বেপরোয়া আর নিজের ব্যাপারে এক ধরনের স্বার্থপর মনোভাব আপনার মধ্যে ক্রিয়াশীল থাকতে পারে। নেতৃত্ব দেয়ার ও অন্যকে প্রভাবিত করার মত আর্কষণীয় ক্ষমতা আপনার রয়েছে। সেইসাথে রয়েছে কর্তৃত্বপরায়ণ মনোভাব। অঘটন ও দুর্ঘটনা প্রবণতা থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। সাফল্য লাভের জন্য হতে হবে কুশলী ও ধৈর্যশীল। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: গণিতজ্ঞ কার্ল পিয়ারসন্স, পদার্থ বিজ্ঞানী কনরাড বঞ্জেন, বৃটিশ প্রধানমন্ত্রী জেমস কালাহান, রসায়নবিদ অটো ওয়ালেস, অভিনেতা আফজাল হোসেন, কার্টুনিস্ট শেখ তোফাজ্জল হোসেন, মোস্তফা আল্লামা, রেহানা, নবেন্দু ঘোষ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর অসুস্থ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। আয় বৃদ্ধির সুযোগ পেতে পারেন। অকারণে ঝামেলায় জড়াতে পারেন। কলহ বিবাদ এড়িয়ে চলুন। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ খামাখা জেদ করবেন না। সাংসারিক অশান্তি সৃস্টি হতে পারে। যানবাহন ও যন্ত্রপাতির ব্যবহারে সতর্ক থাকুন। কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। আর্থিক ভালো যাবে। প্রাপ্তি যোগ আছে। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ ব্যবসায়িক ভালো যাবে না। দুষ্টলোকের মিষ্টি কথায় না ভুললেই ভালো করবেন। প্রতারিত হওয়ার আশংকা আছে। কলহ বিবাদ এড়িয়ে চলুন। রাজনীতিকদের জন্য দিনটি শুভ। দাম্পত্য সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ ব্যবসায়িক দিক ভালো যাবে। তবে বাকি বকেয়া না দিলেই ভালো করবেন। পিতার সাথে মতবিরোধ হতে পারে। মন ভালো থাকবে না। প্রাপ্তি যোগ আছে। প্রেমে সাফল্য আসতে পারে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। দাম্পত্য ভুল বুঝাবুঝির অবসান হতে পারে। দূরের যাত্রা ও যোগাযোগ শুভ। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ দাম্পত্য শান্তি বজায় নাও থাকতে পারে। আবেগ ও উত্তেজনা সংযত রাখুন। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। প্রেমে সাফল্য সম্ভাবনা আছে। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। ব্যবসায়িক ব্যাপারে বাধার সম্মুখীন হতে পারেন। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। কেউ আজ আপনাকে ঠকাতে পারে। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ চিত্ত চাঞ্চল্য দেখা দিতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন দিতে পারবেন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। পুলিশি ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ কোনো ব্যক্তির জন্য চিন্তিত হতে পারেন। আর্থিক দিক ভালো যেতে পারে। প্রাপ্তি যোগ আছে। পারিবারিক দিক ভালো যাবে। চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। মন অবসাদগ্রস্ত হতে পারে। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ কাজ-কর্মে সন্তোষজনক অগ্রগতি নাও হতে পারে। শরীর অসুস্থ হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে সাফল্য আসতে পারে। প্রাপ্তি যোগ আছে। অকারণ ব্যয় পরিহার করুন। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ আর্থিক দিক ভালো যাবে। তবে কোনো ভালো কাজে অর্থ ব্যয় হতে পারে। মন চঞ্চল হতে পারে। কোনো বয়স্ক মহিলা দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। কোনো বন্ধু আজ আপনার উপকার করতে পারেন। রোমান্স শুভ নয়। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। অহেতুক কারো সাথে ভুল বুঝাবুঝি হতে পারে। ভ্রমণ আনন্দায়ক হতে পারে। আত্মীয় স্বজনদের কারো থেকে মনে আঘাত পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।