খুলনায় বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট : ২৬ মার্চ ২০১৪, ১৯:৪৯
জনতা ব্যাংক লিমিটেড খুলনা এরিয়া অফিস, বিভাগীয় কার্যালয়, খুলনা কর্পোরেট শাখাসহ খুলনা অঞ্চলস্থ সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের বৃহত্ আয়োজনে অবসরপ্রাপ্ত এফএজিএম বীর মুক্তিযোদ্ধা মো. মনসুর আলী (প্রাক্তন সভাপতি, জনতা ব্যাংক অফিসার কল্যাণ সমিতি) বিদায় সংবর্ধনা গত ২৪ মার্চ বিকাল ৫টা ৩০ মিনিটে খুলনা খান-এ-সবুর রোডস্থ জনতা ভবনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সাভাপতিত্ব করেন রাব্বি নেওয়াজ, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (অ.দা.) এরিয়া অফিস, খুলনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা জালাল উদ্দিন আহামেদ, জেনারেল ম্যানেজার, জনতা ব্যাংক লি. বিভাগীয় কার্যালয়, খুলনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএম হোসেন রেজা। এ ছাড়া অনুষ্ঠানে জনতা ব্যাংক এরিয়া ও বিভাগীয় কার্যালয়সহ বিভিন্ন শাখার নির্বাহীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি শুভেচ্ছা বক্তব্য রাখেন। আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. তমিজ উদ্দিন, মো. নিজামুল হক, গাজী সাইফুল ইসলাম, শাহানা বেগম, এম.এ শাহ্জাহান আলম, এসএম ফারুক আফতাব, মো. অলিউর রহমান শেখ, জিএম শাহিদুল ইসলাম। অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করেন মো. নাজমুল হক। উক্ত অনুষ্ঠানে সকল কর্মকর্তা কর্মচারীদের পক্ষথেকে মোস্তফা জালাল উদ্দিন আহামেদ বিদায়ী অতিথি মো. মনসুর আলীকে প্রীতি স্মারকসহ বিভিন্ন উপহার তুলে দেন এবং সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে এর সমাপনী ঘটে।