কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে গত ২২ মার্চ নারীদের সচেনতা বৃদ্ধির লক্ষ্যে গণনাটক দল ব্র্যাক জাগরণীর পরিবেশনায় ‘আর নয় বিভেদ’ নাটকটি মঞ্চস্থ হয়। নাটকে অভিনয় করেন কেনু, বাদল, মুর্শিদ, মইন উদ্দিন, নূরি, শেলি, কাঞ্চন, রহিমা, আশিকুল ইসলামসহ আরও অনেকে।
