কবি সুকান্ত মেলা অনুষ্ঠিত

আপডেট : ২৬ মার্চ ২০১৪, ১৯:৫০
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিবাদী কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের ৮৭তম জন্মদিন পালন উপলক্ষে ২ দিনব্যাপী কবি সুকান্ত মেলায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। গত ২২ মার্চ মেলার সমাপনী সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের দলীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শিল্পকলা একাডেমির সংগীতশিল্পী ও নৃত্যশিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন। সংগীত পরিবেশন করেন বিটিভির শিল্পী আজিজুর রহমান, মণি ঠাকুর, দুলালী পাল, সদানন্দ, খগেন্দ্রনাথ বাড়ৈ, বিজলি রায়, সুপ্তি বিশারদ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এম.খায়রুল আলম খান,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাজেদুর রহমান, আমতলী ইউপি চেয়ারম্যান হান্নান শেখ বক্তব্য রাখেন।