শেরপুরে চার দিনব্যাপী জাতীয় সংগীত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : ২৬ মার্চ ২০১৪, ১৯:৫১
জাতীয় সংগীত শুদ্ধভাবে গাইতে শেরপুরে স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে চার দিনব্যাপী জাতীয় সংগীত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির সহায়তায় জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ শেরপুর জেলা শাখা এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। ১৮ মার্চ বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন শেরপুর কারেক্টরেটের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রাজীব কুমার সরকার। এ সময় বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী সঞ্চিতা হোড় দিপু, মলয় মোহন বল, জেলা কালচারাল অফিসার তমাল বোস প্রমুখ উপস্থিত ছিলেন। ২১ মার্চ সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। কর্মশালায় ২৭টি স্কুলের ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।