গ্রিন রুমে তারকারা

আপডেট : ২৬ মার্চ ২০১৪, ১৯:৫৩
লাখো কণ্ঠে জাতীয় সংগীত আয়োজনে তারকাদের সাথে কণ্ঠ মিলিয়ে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গেয়েছেন লাখো মানুষ। পুরো আয়োজন জুড়েই বয়েছে দেশপ্রেমের লাল-সবুজ বাতাস। আয়োজনের গ্রিন রুমটিও ভরে ছিল সেই হাওয়ায়। তারই একটি খণ্ডচিত্রে দেখা যাচ্ছে বাঁ থেকে কনক চাঁপা, ফারজানা ব্রাউনিয়া, কণা, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, অপি করিমকে। উল্লেখ্য, স্বাধীনতা দিবসের এই আয়োজনে কণা ভুলবশত স্টেজে বিজয় দিবস বলেই নিজের অনুভূতি প্রকাশ করেন। যা নিয়ে পরবর্তীতে সমালোচনা তৈরি হয়। তবে কণা ইত্তেফাক বিনোদন প্রতিদিন-এর মাধ্যমে এ বিষয়ে নিজের ভুল স্বীকার করে সবার কাছে ক্ষমা চেয়েছেন।