মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শূন্যন প্রযোজিত নাটক ‘লাল জমিন’-এর বিশেষ প্রদর্শনী চলছে। গতকাল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে নাটকটির একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। কোয়ান্টাম ফাউন্ডেশনের আয়োজনে আগামীকাল আরও একটি প্রদর্শনী হবে বান্দরবান লামায়। স্টুডিও থিয়েটারে গতকালের প্রদর্শনী শেষে রাত ১০টায় লামার উদ্দেশে যাত্রা করে শূন্যনের সদস্যরা। আগামী ৩০ মার্চ সকালে ঢাকায় ফিরবে শূন্যনের কর্মীরা। এদিকে ২৪ তারিখ জয়পুর হাটে ‘লালজমিন’-এর একটি প্রদর্শনী করে গত ২৫ মার্চ ঢাকায় ফিরেছে শূন্যন এই দলের কর্মীরা। আরও জানা গেছে আগামী ১৫ ও ১৬ এপ্রিল সিলেটের হবিগঞ্জে ‘লালজমিন’ নাটকের আরও দুটি প্রদর্শনী হবে। নাট্য ব্যক্তিত্ব মন্নান হীরা রচিত মুক্তিযুদ্ধভিত্তিক ‘লালজমিন’ নাটকের নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। নাটকে একক অভিনয় করেন মোমেনা চৌধুরী।
