আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের সবগুলো খেলাই সরাসরি সম্প্রচার করছে জিটিভি। প্রতিটি ম্যাচের শুরুতে, মধ্য বিরতিতে এবং শেষে জিটিভি প্রচার করছে বিশেষ ক্রিকেট টক শো ‘টি-টুয়েন্টি ক্রিকেট ব্লাস্ট’। নাবিলার উপস্থাপনায় এ অনুষ্ঠানে ক্রিকেট তারকারা অংশ নিয়ে পর্যালোচনা করছেন খেলার বিভিন্ন দিক নিয়ে।