আজ বিশ্ব নাট্য দিবস। এ উপলক্ষে বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানে অতিথি হয়েছেন বরেণ্য নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। বাংলাদেশে মঞ্চনাটক ও টিভি নাটকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন তিনি। এ ছাড়া অন্যান্য আয়োজনের মধ্যে থাকছে ইতিহাসের আজকের দিন, দর্শকদের চিঠিপত্র নিয়ে আপনার মতামত, বাংলাভিশনের প্রতিদিনের আয়োজন নিয়ে আজকের বাংলাভিশন, আজ কোথায় কি, আবার পড়ুন, স্বাস্থ্যকথন। এই অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচার হবে আজ সকাল ৮টা ৩০ মিনিটে।
