শুরুটা মডেলিং দিয়ে হলেও একে একে নাটক থেকে চলচ্চিত্রে অভিনয় করে করে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসেন সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আইরিন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসা জিন্দাবাদ’ মুক্তির পরই আলোচনায় চলে আসেন তিনি। তারপরই কাজ করেছেন ‘ছেলেটি আবোলতাবোল মেয়েটি পাগল পাগল’ এবং ‘এই তুমি সেই তুমি’ চলচ্চিত্রে। নিজের মেধা এবং সৌন্দর্যের সমন্বয়ে মিডিয়া পাড়ায় পথচলা এই মডেল ও অভিনেত্রী এবার কথা বলেছেন আমাদের দশে দশ বিভাগে। জানিয়েছেন তার নানা ভালো লাগার কথা। অনুলিপি করেছেন রিয়াদ খন্দকার ও ছবি তুলেছেন তাহের মানিক
১ জন মানুষের কথা বলুন, যিনি সব সময় আপনাকে অনুপ্রেরণা দেন—
আমার মা-বাবা
২টি কারণ, যেজন্য নিজেকে ভালো মানুষ মনে হয়—
মানুষকে সহজেই হাসাতে পারি।
খুব সহজেই সকলের সাথে মিশতে পারি।
৩টি দোষ, যা পাল্টাতে চাই—
হঠাত্ রেগে যাই।
বেশি কথা বলা মানুষকে এড়িয়ে চলি।
টেনশনে পড়লে ঠোঁট কামড়াই।
৪ জন প্রিয় অভিনেতা ও অভিনেত্রী; যাদের আমি অনুকরণ নয়, অনুসরণ করি—
জাহিদ হাসান
ফজলুর রহমান বাবু
বিপাশা হায়াত
জয়া আহসান
৫ জন প্রিয় পরিচালক, যাদের সাথে কাজ করার স্বপ্ন দেখি—
অমিতাভ রেজা
মোস্তফা সরয়ার ফারুকী
গিয়াসউদ্দিন সেলিম
সালাহউদ্দীন লাভলু
করণ জোহর
৬টি প্রিয় চলচ্চিত্র—
আগুনের পরশমণি
কেয়ামত থেকে কেয়ামত
গেরিলা লা মিজারেবল
ব্ল্যাক লাইফ অব পাই
৭টি জায়গা, যেখানে ঘুরতে পছন্দ করি—
কক্সবাজার শিলং
সুইজারল্যান্ড
অস্ট্রেলিয়া
বান্দরবান
দুবাই
গোয়া
৮টি প্রিয় খাবার—
মায়ের হাতের খাবার
ভাত, ইলিশ ভাজা
ভর্তা চা
শাক গরুর মাংস
খিচুড়ি স্যুপ
৯ জন পছন্দের লেখক—
হুমায়ূন আহমেদ
সুনীল গঙ্গোপাধ্যায়
নিমাই ভট্টাচার্য
রাবেয়া খাতুন
সেলিনা হোসেন
বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর
শরত্চন্দ্র চট্টোপাধ্যায়
জীবনানন্দ দাশ
১০টি প্রিয় নাটক
সংশপ্তক
জুতার বাক্স
সকাল সন্ধ্যা রাত
রঙের মানুষ
কাছের মানুষ
আকাশ মেঘে ঢাকা
মোম বাসা
ভালোবাসার চতুষ্কোণ
মায়ানিগম
৪২০।
