‘দৃশ্য ভ্রমণ’-এ ইমি

আপডেট : ২৬ মার্চ ২০১৪, ২০:০৩
ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে গড়ে ওঠা নাটকে এবার কাজ করতে যাচ্ছেন জনপ্রিয় র্যাম্প মডেল ইমি। একই নাটকে আরও আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা ও নাট্যাভিনেত্রী রোমানা। ত্রিভুজ প্রেমের কাহিনীকে আবর্ত করে নাটকটি নির্মিত হলেও গল্পটি একেবারেই ব্যতিক্রম বলে জানালেন নাটকের পরিচালক বি ইউ শুভ। নাটকটির গল্প ভাবনা গাজী মামুনের। নাটকে রোমানা অভিনয় করেছেন মোহিনী চরিত্রে, এবং ইমি অভিনয় করেছেন ইশা চরিত্রে। নাটকটি সম্পর্কে ইমি বলেন, ‘অন্য দুজনের সাথে পরিচয় থাকলেও এটাই আমার প্রথম কাজ ছিল। অনেক উপভোগ করেছি কাজটি।’ ‘দৃশ্য ভ্রম’ নাটকটি খুব শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এদিকে এর আগে অতি সম্প্রতি ইমি বি ইউ শুভর পরিচালনায় ‘চতুষ্কোণ’ নাটকে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলনের বিপরীতে।