আবুল খায়ের বুলবুলের পরিচালনায় শাকিবের প্রথম ছবি ‘সবাই তো সুখী হতে চায়’। এ ছবির শুটিং শেষ না হতেই তার সুনাম ছড়িয়ে পড়ে ঢালিউডের পরিচালক-প্রযোজকদের মাঝে। শাকিব খান অভিনীত প্রথম ছবি সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ মুক্তি পায় ১৯৯৯ সালের ২৮ মে। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন চলচ্চিত্রের আরেক অভিনয় শিল্পী মৌসুমীর ছোট বোন ইরিন। যদিও তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছিলেন আফতাব খান টুলু পরিচালিত ‘সবাই তো সুখী হতে চায়’ ছবির মাধ্যমে। ছবিতে তার নাম ছিল ‘মশাল’। ছবি হিসেবে ‘অনন্ত ভালোবাসা’ খুব একটা সফল না হলেও নায়ক হিসেবে শাকিব খান সবার দৃষ্টি আকর্ষণ করেন এবং ধীরে ধীরে নিজেকে প্রতিদ্বন্দ্বী সকল নায়কের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান। আগামীকাল ২৮ মার্চ জনপ্রিয় এই চলচ্চিত্র নায়কের জন্মদিন। আনন্দ বিনোদন পরিবারের পক্ষ থেকে তার জন্য অনেক শুভেচ্ছা।
এ সপ্তাহে আরও যাদের জন্মদিন
২৮ মার্চ :শাকিব খান। ৩০ মার্চ :সেলিন ডিওন, নোরা জোনস,
৩১ মার্চ :পারভিন সুলতানা দিতি। ২ এপ্রিল :ফারুক
৩ এপ্রিল :আলমগীর
