ছোটপর্দায় গতানুগতিক সাধারণ প্রেমের কাহিনী দেখতে দেখতে হিন্দি সিরিয়াল দর্শকরা যখন ক্লান্তি আর একঘেয়েমিতে ভুগছিল তখন স্টার প্লাস চ্যানেল নিয়ে আসে কিছুটা ম্যাচিওরড এক নতুন দম্পতির প্রাত্যহিক গল্পের সিরিয়াল ‘ইয়ে হ্যায় মোহাব্বাতে’। দুই ভিন্ন সংস্কৃতি ও মন-মানসিকতার এক দম্পতি রমন—ইশিতা এক ছাদের নিচে থাকতে গিয়ে পদে পদে পরস্পরের মুখোমুখি হয়। পাঞ্জাবি পরিবারের ছেলে রমনের আগে একবার বিয়ে হয়েছিল। সহজ সরল রমনকে ধোঁকা দিয়ে তার স্ত্রী অন্য আরেক পুরুষের সঙ্গে নতুন জীবন শুরু করার পর আঘাত পায় মনে মনে এবং পুরোপুরি বদলে যায় রমন। বদমেজাজী, রাগী মানুষ হয়ে ওঠে, কাউকে সহজে বিশ্বাস করতে পারে না। অন্যদিকে প্রতিবেশী তামিল পরিবারের মেয়ে ইশিতা পেশায় একজন দন্ত চিকিত্সক। সুন্দরী, হাসিখুশি স্বভাবের মায়াবতী নারী হিসেবে তার অনেক সুনাম রয়েছে। শিশুদের প্রতি তার বিশেষ দুর্বলতা। কঠিন মেয়েলি রোগে আক্রান্ত হেয় ইশিতা তার মাতৃত্বের সক্ষমতা হারিয়েছে আগেই। নানা ঘটনার মধ্যে দিয়ে বিপরীত সংস্কৃতির দুই পরিবারের রমন ও ইশিতার বিয়ে হয়। রমনের আগের স্ত্রীর সঙ্গে যোগাযোগ হয়ে যায় ইশিতার। রমনের রগচটা ব্যবহারে মাঝে মাঝে বিরক্ত হলেও ইশতা তাকে গভীরভাবে বোঝার এবং জানার চেষ্টা করে। রমনের মেয়ে রহি ইশিতাকে প্রচণ্ড ভালোবেসে ফেলে এভাবেই ইশিতা রমনের সঙ্গে অদ্ভুত গভীর ভালোবাসায় জড়িয়ে পড়ে। প্রতি সোম থেকে শনিবার রাত সাড়ে ১১টায় স্টার প্লাস চ্যানেলে ‘ইয়ে হ্যায় মোহাব্বাতে’ সিরিয়ালটি দেখানো হয়।
সা রে গা মা পা
ইন্ডিয়ান রিয়ালিটি শো ‘সারেগামাপা’। বর্তমানে এই শোটির আরও দুটি সিজন শুরু করা হয়েছে, ‘সারেগামাপা সিনিয়র’ এবং ‘সারেগামাপা লিটিল চ্যাম্প’। এই রিয়েলিটি শোটি, বৃহস্পতিবার থেকে শনিবার রাত ৯টায় জি টিভিতে প্রচার করা হয়।
বধূবরণ
সিরিয়ালটির গল্প পিতৃমাতৃহীন এক অনাথ তরুণী কনককে কেন্দ্র করে আবর্তিত। মেয়েটির সঙ্গে একসময় বিয়ে হয় শহরের সবচেয়ে ধনাঢ্য শিল্পপতি পরিবারের ছেলের সঙ্গে। সিরিয়ালটি স্টার জলসাতে প্রতি সোম থেকে শনিবার প্রচারিত হয়।
থ্রি কমরেডস
একুশে টেলিভিশনে প্রচার হয় ধারাবাহিক নাটক ‘থ্রি কমরেডস’। শফিকুর রহমান শান্তনুর রচনায় এবং দীপু হাজরা পরিচালনায় দর্শকরা প্রতি রবি এবং সোমবার রাত ৮টা ২০ মিনিটে দেখতে পাবেন।
ফ্রন্ট লাইন
সমসাময়িক রাজনীতি ও দেশ-বিদেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান ‘ফ্রন্ট লাইন’ প্রচারিত হয় বাংলাভিশনে। সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর উপস্থাপনায় সরাসরি সম্প্র্রচারিত এই অনুষ্ঠানটি প্রতি সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে দর্শকরা অনুষ্ঠানটি দেখতে পাবেন।
