স্বাধীনতা দিবস টেবিল টেনিসের আজ ফাইনাল। গতকাল উডেন ফ্লোর জিমনেসিয়ামে শুরু হওয়া ওয়ালটন স্বাধীনতা দিবস টুর্নামেন্টে পুরুষদের বিভিন্ন খেলায় হূদয়, আব্বাস, তোফায়েল, রিপন, নির্ঝর, নাঈম সাহেদ, পরাগ, রাকিব, শান্ত, জুবায়ের, মুরছালিন, হাবিব, পলাশ নিজ নিজ খেলায় জিতেছে। মহিলা এককের সেমিফাইনালে উঠেছে রাহিমা, ইতি, লোপা, নাহিমা। অবাছাই বালকদের মধ্যে শান্ত, রায়হান, খালেদ এবং জুনায়েদ সেমিফাইনালে উঠেছে।
