ডোমারে এক মঞ্চে সকল প্রার্থী

আপডেট : ২৬ মার্চ ২০১৪, ২২:০০
দুর্নীতি ও মাদকমুক্ত করে মডেল হিসাবে ডোমার গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন নীলফামারী ডোমার উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দী প্রার্থীরা এক মঞ্চে দাড়িয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠানে। রবিবার ডোমার বাজার বাটার মোড় চত্ত্বরে সুশাশনের জন্য নাগরিক (সুজন)’র উদ্যোগে ডোমার উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দী প্রার্থীদের পরিচিতি ও জনগনের মুখোমুখি অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার নুরননবীর সভাপতিত্বে নীলফামারী জেলা চেম্বার অব কামর্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিজ’র সভাপতি আব্দুল ওহায়েদ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় উপজেলা সুজনের সম্পাদক গোলাম কুদ্দুস আইয়ুব, মুক্তিযোদ্ধা আমিনুর রহমান, আতিয়ার রহমান, নুরুজ্জামান বাবলা প্রমুখ বক্তব্য রাখেন। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু করা হয়। অনুষ্ঠানটি উপভোগ করতে উপজেলার শত শত মানুষজনের সমাগম ঘটে অনুষ্ঠান চত্বরে। চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ সমর্থীত আব্দুর রাজ্জাক বসুনিয়া (আনারস), জাতীয় পার্টি সমর্থিত আব্দুল জব্বার (ঘোড়া), জামায়ত সমর্থীত আব্দুর রশিদ (দোয়াত কলম), সতন্ত্র আব্দুল হাকিম ভুট্ট ( কাপপিরিচ) এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান (টিউবয়েল), শাহদাত্ হোসেন (বৈদ্যুতিক বাল্ব), রকিব হাসান রন(টিয়া পাখি) ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ডেইজি নাজনীন মাসরাফি (হাঁস), বেগম রওশন কানিজ (ক্যামেরা), শাহনাজ পারভিন (সেলাই মেশিন), রওশন আক্তার খানম (কলস) ও রুনা লায়লা (পদ্মফুল) নির্বাচিত হলে তাদের উন্নয়ন পরিকল্পনা উল্লেখ করেন। অনুষ্ঠানে চেয়ারম্যান প্রার্থী বিএনপি সমর্থীত আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু (মোটরসাইকেল) ও ভাইস চেয়ারম্যান প্রার্থী ময়নুল হক মনু (চশমা), আমিনুল ইসলাম রিমন (তালা), আব্দুল হাকিম (মাইক) এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মেহেরুন আক্তার পোলিন (প্রজাপতি), সন্ধ্যা রানী রায় (বৈদ্যুতিক পাখা), নার্গিস তৌহিদা জ্যোতি (ফুটবল) অনুপস্থিত ছিলেন।