অর্থ মন্ত্রণালয় ২-১২-২০০৯ তারিখে বাংলাদেশ গেজেটে অবসরভোগী পেনশনারদের পেনশন ও চিকিত্সাভাতা পুনর্নির্ধারণ করে একটি অধ্যাদেশ জারি করে। অত্যন্ত পরিতাপের বিষয় যে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঐ আদেশ এ পর্যন্ত কার্যকর করেনি। অথচ ২৬-৬-২০০৫ তারিখে একইরূপ আদেশ তারা কার্যকর করেছিল। পরের আদেশটি কার্যকর করতে বাধা কোথায় তা বোধগম্য নয়। দ্বিতীয়ত, অবসরভোগীদের জন্য ১৫টি আজীবন প্রাপ্য রেয়াতি টিকেট। কিন্তু দুঃখের বিষয়, ঐ রেয়াতি টিকেট প্রাপ্যতা থেকে ১৯৯৮ সালের আগের অবসরভোগীরা বঞ্চিত। অতএব, বিমানের অসহায়,অসুস্থ, অভাবগ্রস্ত, অক্ষম অবসরভোগীদের ন্যায্য পাওনা বর্ধিত পেনশন ও চিকিত্সাভাতা এবং রেয়াতি টিকেট দেয়ার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
শফিউল ইসলাম,
মিরপুর, ১১/এ, রোড-৯,
লেন-৩, বাড়ি-৭, ঢাকা-১২১৬
