কেনিয়ায় আল শাবাবের হামলা মোকাবেলায় সরকার দেশটিতে অবস্থানরত সোমালি শরণার্থীদের ওপর কড়াকড়ি আরোপ করেছে। শহর অঞ্চলে থাকা সোমালি শরণার্থীদের নির্দিষ্ট ক্যাম্পে ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জোসেপ ওলে লেঙ্কি এক বিবৃতিতে বলেন, সোমালি সন্ত্রাসী গোষ্ঠীসহ বেশ কিছু জঙ্গি সংগঠন সোমালি শরণার্থীদের মাঝে মিশে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। তাই সোমালি শরণার্থীদের জরুরি ভিত্তিতে ক্যাম্পে ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হচ্ছে। নির্দেশ অমান্য করে যারা সর্ব সাধারণের মধ্যে স্বাভাবিক চলাফেরা করবে তাদের বিচারের মুখোমুখি হতে হবে। তবে যেসব শরণার্থীর জরুরি চিকিত্সা এবং বিশেষায়িত শিক্ষার প্রয়োজন তাদের জন্য শহর অঞ্চলে স্বাভাবিক চলাচলের অনুমতি থাকবে।
