দশ হাজার কোটি রুপিতে সাহারা প্রধানের জামিন

আপডেট : ২৬ মার্চ ২০১৪, ২৩:২২
দশ হাজার কোটি রুপির বিনিময়ে ভারতের সাহারা গ্রুপের কর্ণধার সুব্রত রায়ের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে দেশটির সুপ্রিম কোর্ট। জামিনের শর্ত অনুযায়ী শেয়ারবাজার নিয়ন্ত্রক প্রতিষ্ঠান সেবির কাছে দশ হাজার কোটি রুপি জমা দিতে হবে সুব্রত রায়কে। নগদে দিতে হবে পাঁচ হাজার কোটি। বাকি পাঁচ হাজারের ব্যাঙ্ক গ্যারান্টি দিতে হবে। খবর জি নিউজের। সূত্র জানায়, এই বিশাল পরিমার্ণ অর্থ জোগাড়ের জন্য সাহারা গোষ্ঠীর বন্ধ থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দিতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট। আজকের মধ্যে সাহারাকে সর্বোচ্চ আদালতকে জানাতে হবে কোন কোন ব্যাংক থেকে তারা অর্থ সংগ্রহ করতে চায়। সুপ্রিম কোর্টের নির্দেশে ২৮ ফেব্রুয়ারি গ্রেফতার হন সুব্রত। গত ৪ মার্চ থেকে তিনি তিহার জেলে বন্দি আছেন।