সালমার দলও হতাশ করলো

আপডেট : ২৬ মার্চ ২০১৪, ২৩:৩০
আশা জাগিয়েও হতাশ করলো বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। গতকাল বুধবার সিলেটের বিভাগীয় স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলায় অধিনায়ক সালমা খাতুনের দলটি ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের কাছে ৩৬ রানে হেরেছে। আগের দিন মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন পুরুষ জাতীয় দল ওয়েস্ট ইন্ডিজের কাছে নাস্তানাবুদ হয়। কাল সিলেটে মেয়েদের ক্রিকেটেও একই চিত্র দেখা গেছে। বাংলাদেশ দল ক্যারিবীয়দের দেয়া ১১৬ রানের জয়ের লক্ষ্যে খেলার ১৫ বল বাকি থাকতেই ৭৯ রানে গুটিয়ে যায়। ওয়েস্ট ইন্ডিজ দল এর আগে টসে জিতে ২০ ওভারে ১১৫ রানে অলআউট হয়ে যায়। সালমাদের পরের খেলাটি ২৮ মার্চ ইংল্যান্ডের সাথে, একই ভেন্যুতে। এ গ্রুপের অপর দুটি দল হলো ভারত ও শ্রীলঙ্কা।