জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য রিলিজ স্লিপে ভর্তির ফলাফল আজ বৃহস্পতিবার প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা মোবাইলে এসএমএস এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পরীক্ষার ফল সংগ্রহ করতে পারবে। আজ বেলা ৩টা থেকে যেকোন মোবাইলে মেসেজ অপশনে গিয়ে NUATRoll No. লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠালে ফলাফল জানা যাবে এবং রাত ৯টায় ওয়েব সাইট www.nu.edu.bd/admissions এ ফলাফল প্রকাশ করা হবে।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসির ফল আজ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসির ফল আজ প্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরীক্ষার ফল ঘোষণা করবেন।
