ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আটককৃত সকল নেতা-কর্মীর মুক্তির দাবিতে আবারও লাগাতার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রদল ইবি শাখা। গতকাল বুধবার ছাত্রদলের দপ্তর সম্পাদক সাহেদ আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় অবিলম্বে ইবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ এবং তথ্য ও গবেষণা সম্পাদক মুক্তাকিনসহ আটককৃত সকল নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি না দিলে আগামী ২৯ মার্চ থেকে লাগাতার ছাত্র ধর্মঘট পালন করা হবে।
এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসাইন বলেন, “আটককৃত নেতা-কর্মীদের মুক্তির বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে নেই। ফলে আইনি প্রক্রিয়ায় তারা বের হয়ে আসবে।
