২৮ মার্চ, ২০১৪ খ্রিস্টাব্দ, শুক্রবার
আজ ১৪ চৈত্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ২৬ জমা: আউয়াল, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬-১৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:১। আপনার উপর প্রভাবকারী গ্রহ: রবি ও মঙ্গল। আপনার শুভসংখ্যা: ১ ও ৯। শুভবার: রবি ও মঙ্গলবার। শুভরত্ন: চুনী ও প্রবাল।
প্রকৃতিগতভাবে আপনি: কর্মঠ, উচ্চাভিলাষী ও সাহসী। আপনার সাংগঠনিক ক্ষমতা রয়েছে। সহজেই অন্যদের নিয়ন্ত্রিত করতে পারেন। জনসমক্ষে নিজেকে প্রকাশ করতে কোন দ্বিধা নেই। মানসিক দিক থেকে আপনি উদার। আপনার আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে জীবনে পর্যাপ্ত সুযোগ পাবেন। তবে আপনার জঙ্গি মনোভাব ও হঠাত্ রেগে যাওয়ার প্রবণতা শত্রুতা সৃষ্টির কারণ হতে পারে। আপনাকে ধৈর্যশীল ও সহিষ্ণু হতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: ম্যাক্সিম গোর্কী, ফরাসী প্রাচ্যবিদ সালভেইন লেভী, লেখক আকরাম ফারুক, চিকিত্সাবিদ করনিল হেইম্যানস, এয়ার ভাইস মার্শাল বাশার।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল\ অসম্পূর্ণ কাজ শেষ করতে পারবেন। কাজ শেষ করে পরিতৃপ্তিবোধ করবেন। অপ্রত্যাশিত প্রাপ্তিযোগ আছে। শিল্প-কারখানার মালিক অথবা সম্পৃক্ত ব্যক্তিদের আর্থিক ঝামেলা কমতে পারে। ব্যবসায়িক ভালো নাও যেতে পারে। নতুন বিনিয়োগের আগে ভালোভাবে খোঁজ-খবর নিন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ ভ্রমণের সুযোগ পেতে পারেন। কোনো আত্মীয়ের আচরণে মনে কষ্ট পেতে পারেন। আবার কোনো আত্মীয়ের সান্নিধ্য আজ আনন্দদায়ক হতে পারে। বস্ত্র বা পোশাক ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। কোনো বিশিষ্ট ব্যক্তির সাথে পরিচিত হতে পারেন ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ ব্যবসায়িক দিক ভালো যাবে। ব্যবসা সম্প্রসারণে প্রভাবশালী কারো সহযোগিতা পেতে পারেন। চাকরিজীবীদের সময় অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। পদস্থ ও প্রভাবশালীদের আনুকূল্য পেতে পারেন। দাম্পত্য ভুল বুঝাবুঝি সৃষ্টি হতে পারে।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ কর্মপরিবেশ অনুকূল থাকবে। তবে পরিশ্রমের তুলনায় উপার্জন ভালো নাও হতে পারে। আইনগত ঝামেলা মিটে যেতে পারে। মন ভালো থাকবে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। রোমান্স ও বিনোদন শুভ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। ব্যবসায় নতুন কোনো সুযোগ পেতে পারেন। শিক্ষিত মহিলাদের কর্মোন্নতির যোগ আছে। তরুণদের নতুন কোনো উদ্যোগ সফল হতে পারে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ দাম্পত্য ভুল বুঝাবুঝির অবসান হতে পারে। ব্যবসায়িক দিক ভালো। নতুন কোনো বাণিজ্যিক প্রকল্প হাতে নিতে পারেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পাবেন। মন চঞ্চল হতে পারে। ব্যয় বৃদ্ধির সম্ভাবনা আছে
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ সঠিক দিক ভালো নাও যেতে পারে। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। ভাই-বোনদের কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। কর্ম পরিবেশ অনুকূল থাকবে।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ দিনটি শুভ সম্ভাবনাময়। প্রত্যাশাপূর্ণ হতে পারে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসমাপ্ত কাজ শেষ করতে পারবে। বিশেষ কোনো কাজে সরকারি সাহায্য পেতে পারেন।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কোনো আত্মীয়ের সহযোগিতা পেতে পারেন কোনো জটিল সমস্যার সমাধান হতে পারে। চাকরিজীবীদের কর্ম পরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। পারিবারিক সমস্যাও কাটিয়ে উঠতে পারবেন।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ কাজকর্মে উত্সাহ পাবেন। উদ্যম ও উত্সাহের ফলে গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। পারিবারিক পরিবেশ ভালো নাও থাকতে পারে। অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। নিজেকে সংযত রাখুন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ উচ্চশিক্ষার উদ্যোগ সফল হতে পারে। প্রতিভার স্বীকৃতি পেতে পারেন। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। সামাজিক কাজে জড়াতে পারেন। সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। নানামুখী ঝামেলার জন্য মানসিক চাপে থাকবে। কোনো আত্মীয়ের আচরণে মনে কষ্ট পেতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। সঞ্চয়ের প্রচেষ্টা সকল হতে পারে।
