হাসপাতালের করিডোর থেকে
রাস্তায় নামলেন ডাক্তারেরা
তড়িঘড়ি তাদের উচ্চারণ—আজ স্বাধীনতা দিবস।
গোটা দেশের বিজয় পতাকা আমাদের সবটা বাংলাদেশ
জাতীয় পতাকার সীমাবেষ্টনী তৈরি করে
বাজিয়ে চলেছে স্বাধীনতার তানপুরা।
আমার ইচ্ছেগুলো আকাশ বাতাস সাগরের ভালোবাসা নিয়ে
লাল সবুজের পতাকার গভীর থেকে
একটি নতুন ধারাপাত তৈরি হলো।
সেই পতাকা ছড়ানো স্বাধীনতার তানপুরায়
আমি বাংলার নারী
আমি বাংলার পুরুষ
আমি বাংলার মানুষ।
