নাম দিলাম স্বাধীনতা

আপডেট : ২৭ মার্চ ২০১৪, ২০:১৬
তোমার মতো আমার কোনো বাহারী বাগান ছিলো না— যে বার দেশে বর্গী এলো, আমার সন্তানের রক্তাক্ত দেহের ওপর কোনো পুষ্পস্তবক দিতে পারিনি, সর্বশেষ ভালোবাসার ইচ্ছে ম্লান ছিলো চোখের কর্নিয়া। তোমার মতো ভালোবাসার জন্য এত হিসেব করিনি প্রতিশোধ নেবো বলে হাতে তুলে নিয়েছি রাইফেল ভালোবাসার পাঠ, হিসেব করিনি ভালোবাসার নাম জেনেছি স্বাধীনতা। তোমার চোখের দিকে তাকিয়ে প্রথম যে মন্ত্রোচ্চারণ করেছি তার নাম দিলাম স্বাধীনতা।