ছেলে :বাবা, আজ ৮ টাকার জিনিস বাকিতে বিক্রি করেছি।
বাবা :কিন্তু যার কাছে বাকি দিয়েছিস তাকে পরে চিনতে পারবি তো?
ছেলে :হুমম! লোকটার পায়ে কাদা ছিল বাবা।
স্বামী প্রতিদিনই খুব ভোরে নিয়ম করে পার্কে যান হাঁটতে। ইদানীং তার সঙ্গে স্ত্রীও যান। একদিন হাঁটতে হাঁটতে হঠাত্ করেই স্বামী বেচারা এক মোটা মহিলাকে দেখে হো হো করে হেসে উঠলেন। প্রচণ্ড খুশিতে স্বামীকে হাসতে দেখে স্ত্রী কৌতূহলী হয়ে উঠলেন কারণ উদ্ঘাটনে।
স্ত্রী :ওই মহিলাকে দেখে তুমি অমন করে হাসছো কেন? তুমিও তো ওর চেয়ে কম মোটা নও।
স্বামী :হ্যাঁ, হ্যাঁ, তা যা বলেছো। জানো, আজ থেকে বিশ বছর আগে আমি মোটা বলে ওই মহিলাই বিয়ে করতে রাজি হননি। অথচ দেখো, আজ তার নিজের অবস্থাই এমন যে দেখে আমারই হাসি পেয়ে গেল!
ছেলে :আম্মু, আমি না আব্বুর ত্রিশ হাজার টাকা বাঁচিয়ে দিলাম।
মা :তুই এত টাকা কীভাবে বাঁচালি?
ছেলে :আব্বু বলেছিল, পরীক্ষায় পাস করলেই আমাকে একটা কম্পিউটার কিনে দেবে। ওটা আর দিতে হবে না। এই দেখ আমার পরীক্ষার রেজাল্ট!
এক লোক চোখ বুজে গান গাইছিলেন। গান শেষে চোখ খুলে দেখেন স্টেজের সামনে একজন বসে আছে।
গায়ক :এতক্ষণ ধৈর্য ধরে আমার গান শোনার জন্য আপনাকে ধন্যবাদ।
লোকটি :আপনার গান শুনতে বসে থাকিনি। আপনার পর আমার গাইতে হবে তো, তাই বসে আছি।
