বহিষ্কারের পর কারাকাসে ফিরেছেন বিরোধী নেত্রী

আপডেট : ২৭ মার্চ ২০১৪, ২০:৪৮
ভেনেজুয়েলার পার্লামেন্ট থেকে বহিষ্কারের পর বিরোধী দলীয় সংসদ সদস্য মারিয়া কোরিনা ম্যাকাদো কারাকাসে ফিরেছেন। কারাকাসে হাজারো সমর্থক তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পেরুতে থাকাকালে অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটকে পানামার অতিথি হিসাবে আখ্যায়িত করায় গত সোমবার ভেনেজুয়েলার পার্লামেন্টে মারিয়া ম্যাকাদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়।