ওষুধের মাধ্যমে মৃত্যুদণ্ড

ওকলাহোমা আদালতের প্রত্যাখ্যান

আপডেট : ২৭ মার্চ ২০১৪, ২০:৪৯
মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা আদালত গোপনে ওষুধের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর আইনকে প্রত্যাখ্যান করেছেন। যাদেরকে ওষুধ দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, সেই ওষুধের উত্স খোঁজার ব্যাপারে তিনি রুল জারি করেছেন। গত জানুয়ারিতে দু’টি মৃত্যুদণ্ড সমাপ্ত করতে প্রায় ২৫ মিনিট সময় লেগে যায়। এ আইনটি নিয়ে অন্যান্য রাজ্যের আদালতও চ্যালেঞ্জ করতে পারে। এর আগে ক্লেটন লোকেট ও চার্লস ওয়ার্নার নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দু’ব্যক্তি ঐ আইনকে চ্যালেঞ্জ করে রিট পিটিশন দাখিল করলে আদালত ঐ রায় দেয়। ক্লেটন লোকেট ও চালর্স ওয়ার্নারের মৃত্যুদণ্ড আগামী ২২ ও ২৫ এপ্রিল ওষুধ প্রয়োগ করে কার্যকর করার দিন ধার্য হয়েছে। ঐ রিটের পরিপ্রেক্ষিতে ওকলাহোমা জেলা আদালতের বিচারক পাতরিকিয়া প্যারিস গত বুধবার তার রায়ে গোপনে ওষুধ প্রয়োগ করে মৃত্যুদণ্ড কার্যকর করার আইনকে অসাংবিধানিক বলে অভিহিত করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ডের বিধান রহিত করেছে এবং দেশটিতে গত ২০১২ সালে ৭টি ও ২০১৩ সালে ৯টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।