৪৬ বছর পর জাপানি নাগরিকের মৃত্যুদণ্ড থেকে মুক্তি

আপডেট : ২৭ মার্চ ২০১৪, ২০:৪৯
চার দশকেরও অধিক সময় মৃত্যুদণ্ডের জন্য কারাভোগের পর জাপানের এক নাগরিককে আদালত বুধবার হত্যা মামলাটি পুনর্বিচারের মাধ্যমে মুক্তি দেয়। আইওয়া হেকামাডা নামের এই জাপানি নাগরিক ১৯৬৬ সালে তার বস এবং স্ত্রীসহ দুই সন্তানকে হত্যার অভিযোগে অভিযুক্ত হয়। হত্যার অভিযোগে ১৯৬৮ সালে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। বর্তমানে তার বয়স ৭৮। ৪৬ বছর পর মামলাটি আদালতে পুনর্বিচার শুরু হয়। ২০ দিন আদালতে স্বীকারোক্তি দেয়ার পর বিবাদি তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে। জাপানে ঐতিহ্যগতভাবে পুলিশ বিবাদির স্বীকারোক্তির উপর নির্ভর করে। যদিও হেকামাডা আদালতে পুলিশের বিরুদ্ধে তার থেকে জোর করে স্বীকারোক্তি নেয়া এবং মারধরের অভিযোগ করেছে। বিবাদির আইনজীবী হিরোওকি মুরাইয়ামা আদালতে বলেন, অভিযুক্ত হত্যাকারীর পোশাকে লেগে থাকা রক্তের ডিএনএ পরীক্ষার সাথে তার বিবাদি হেকামাডার কোন সাদৃশ্য খুঁজে পাওয়া যায়নি। তিনি তার বিবাদিকে নির্দোষ আখ্যা দিয়ে তাকে মুক্ত করার জন্য আদেশ করেন।