নওশীনের ‘মুখোশ মানুষ’

আপডেট : ২৭ মার্চ ২০১৪, ২০:৫৫
সব মানুষই কোনো না কোনো মুখোশের আড়ালে ঢেকে রাখে তার অপরাধ, অপকর্ম, অতীত। কেউবা নিয়তির শিকার হয়ে আর কেউ প্রতারণার আশ্রয়ে। ভালোবাসার আড়ালে প্রতারণার বিষবাষ্প কখনও কখনও কারও জীবন করে তোলে দুঃসহ ও দুর্বিষহ। এমনই এক কঠিন বাস্তবতার মুখোমুখি নীল নামের এক আধুনিক নারীর গল্প নিয়ে নির্মিত হলো নাটক ‘মুখোশ মানুষ’। সম্প্রতি উত্তরা, শাহবাগ, ইস্কাটনসহ বিভিন্ন এলাকায় নাটকটির দৃশ্যায়ন হয়। তরুণ চিত্রনাট্যকার নাসির উদ্দিনের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেন ইয়াসির আরাফাত। এতে অভিনয় করেন কল্যাণ, নওশীন ও হিল্লোল। খুব শীঘ্রই এটি যেকোনো চ্যানেলে প্রচার হবে।