ভরা মৌসুমেও তিস্তায় হাঁটু পানি

আপডেট : ২৭ মার্চ ২০১৪, ২১:৫০
সেই বর্ষাকালের খরসে াত কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীতে এখন হাঁটু পানি । ফলে কয়েকটি সেচ প্রকল্প বন্ধ হয়ে গেছে। অথচ বর্ষা মৌসুমে তিস্তা নদীতে পানি ভরে যাওয়ায় ওই এলাকায় বন্যা ও ভাঙ্গন দেখা দেয়। একসময় তিস্তা নদীতে সারাবছর জুড়ে শতাধিক মত্স্যজীবী পরিবারগুলো মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসতো। কিন্তু গত ৪ বছর ধরে শুষ্ক মৌসুমে নদীতে হাঁটু পানি আবার কোথাও কোথাও একেবারে পানি না থাকায় মত্স্যজীবী পরিবারগুলো বেকার হয়ে পড়েছে। অপরদিকে তিস্তা নদী থেকে পানি উত্তোলন করে বোরো চাষ করতো ওই এলাকার চাষীরা। কিন্তু তিস্তা নদীতে পানি না থাকার কারণে এসব সেচ প্রকল্পগুলো বন্ধ হয়ে যায়। তিস্তা নদীর অসংখ্য চর জেগে ওঠায় নৌকা চলাচল বন্ধ রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে তিস্তা নদীতে বর্ষা মৌসুমে পানিতে ভরে যায় এবং নদীর তীরে তীব্র ভাঙ্গন দেখা দেয়। আর শুষ্ক মৌসুমে অসংখ্য চর জেগে ওঠায় নদীর পানি ৩/৪ ভাগে বিভক্ত হয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা নদী বেষ্টিত এসব জেলে ও নৌ-শ্রমিকদের এখন দুর্দিন।