সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৭ মার্চ ২০১৪, ২১:৫৩
আদিতমারীতে কীটনাশক দমন বিষয়ক প্রশিক্ষণ আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা \ ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচি প্রকল্পের আওতায় ব্রি ধান-২৮ জাতের চাষের উপর প্রাকৃতিক উপায়ে কীটনাশক দমন বিষয়ক একদিনের কৃষক প্রশিক্ষণ গতকাল বৃহস্পতিবার উপজেলার ব্র্যাক শাখা অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফকরুল আজম। এসময় ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক বিপ্লব কুমার নাগ, প্রেসক্লাবের সম্পাদক সুলতান হোসেন, ইউপি সদস্যা আমেনা বেগম, উপজেলা ব্যবস্থাপক মামুন অর-রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। ধামরাইয়ে সজাগের মিলনমেলা ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ গত বুধবার ধামরাইয়ের কালামপুরে বেসরকারি সংস্থা সজাগ এক মিলন মেলার আয়োজন করে। পরিচালক আব্দুল মতিনের সার্বিক পৃষ্ঠপোষকতায় জনসংযোগ কর্মকর্তা মর্তুজ আলীর ব্যবস্থাপনায় সজাগের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মী, আমন্ত্রিত অতিথি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ মেলায় অংশগ্রহণ করেন। এতে বিভিন্ন প্রকার সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। ধামরাইয়ের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। মাদারীপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালন মাদারীপুর প্রতিনিধি\ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার জেলা সদরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাহেদ হোসেন। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. নূরুজ্জামান আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রহিম খান, জেলা তথ্য অফিসার দীপংকর বর, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফউদ্দিন গিয়াস, ব্র্যাক জেলা প্রতিনিধি ফজলুল হক প্রমুখ। সুনামগঞ্জের দিরাইয়ে ভিটামিন এ+ ক্যাপসুল ক্যাম্পেইন দিরাই (সুনামগঞ্জ) সংবাদদাতা \ সুনামগঞ্জের দিরাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গতকাল বৃহস্পতিবার ভিটামিন এ+ক্যাপসুল ক্যাম্পেইন উপলক্ষে এক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ আশুতোষ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, বিশেষ অতিথি ছিলেন নির্বাহী কর্মকর্তা আলতাব হোসেন প্রমুখ। বারহাট্টায় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপন বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি \ বারহাট্টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের উদ্যোগে ২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ শুরু হয়েছে। এ ব্যাপারে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে মানববন্ধন, পথসভা, পদযাত্রা, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মনবিনিময়। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বারহাট্টা মডেল স্কুল মোড়ে মানববন্ধন ও পথসভা আনুষ্ঠিত হয়েছে। পথসভায় বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনসুর আহম্মদ, সহ-সভাপতি মোঃ নূর উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আনিছুল আলম শামীম প্রমুখ। ধামরাইয়ে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও শিশু কিশোর সমাবেশ ধামরাই (ঢাকা) সংবাদদাতা\ গত বুধবার ধামরাই হার্ডিঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শিশু-কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সজাগের পরিচালক আব্দুল মতিন জাতীয় পতাকার প্রতিকী পোশাকে প্রায় চারশ’ কর্মী নিয়ে জাতীয় সংগীতে অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এম, এ, মালেক এমপি। সাবেক এমপি বেনজীর আহমেদ, এসিল্যান্ড রেহানা আক্তার, ওসি আব্দুর রশিদসহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গৌরনদীতে ৬০ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা গৌরনদী (বরিশাল) সংবাদদাতা \ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে গত বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ৬০ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ হাসান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ মুন্সী, সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী থানার ওসি আবুল কালাম, মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম, আলহাজ্ব শামচুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহাবুব আলম, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি লুত্ফর রহমান দ্বীপ প্রমুখ। চাটমোহরে পুড়ে গেছে ৬টি বাড়ি চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের চাটরা নতুনপাড়া গ্রামে গত বুধবার ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বাড়ির ২০টি ঘর, নগদ অর্থ চৈতালী ফসল, টিভি, ফ্রিজ, হাঁস-মুরগি, ছাগলসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। দুপুর দেড়টার দিকে ওই গ্রামের আব্দুল মান্নানের বাড়িতে বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। প্রচণ্ড খরতাপ আর গরমে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করেছে ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা। তারা এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে। চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর এলাকা থেকে গত বুধবার ভোরে ১টি রিভলবার, ১টি শর্টগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জস্থ ৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-পরিচালক ক্যাপ্টেন মো. মোসলেহ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিংনগর বিওপির নায়েক সুবেদার মো. আব্দুর রাশেদের নেতৃত্বে বিজিবির একটি টহল দল তারাপুর মাঠ এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৬ চেম্বার বিশিষ্ট ৭.৬৫ মি:মি: ১টি রিভলবার, ১টি শর্টগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জগদীশপুরে সৈয়দ আশরাফুল শিক্ষা ট্রাস্টের বৃত্তি মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা \ মাধবপুর উপজেলার জগদীশপুর জে সি উচ্চ বিদ্যালয় কলেজের ৭০ জন গরিব মেধাবী ছাত্র-ছাত্রীকে আলহাজ্ব সৈয়দ আশরাফুল হোসাইন শিক্ষা কল্যাণ ট্রাষ্ট থেকে গত ২৬ মার্চ মেধাবৃত্তি প্রদান করা হয়েছে । এ উপলক্ষে জগদীশপুর বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এম পি এ্যাডভোকেট মোঃ মাহবুব আলী। এতে বক্তব্য রাখেন জগদীশপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সৈয়দ মূর্দেকুল হোসাইন চেয়ারম্যান শফিকুল হোসেন, রহম আলী, সৈয়দ গিয়াসুল হোসাইন ও ইমরুল হেসাইন রাসেল প্রমুখ। নালিতাবাড়ীতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা \ শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গত বুধবার এই সংবর্ধনার আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাববুবা আইরিনের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুস সবুর। এতে আরো বক্তব্য রাখেন, সাবেক কমান্ডার সাহাবুদ্দিন, পৌর মেয়র আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, জোবায়দা খাতুন, এম এ হাকাম হীরা প্রমুখ। সংবর্ধনা শেষে প্রত্যেক মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে একটি করে শাড়ি কাপড়, লুঙ্গি ও খাবার প্যাকেট দিয়ে আপ্পায়ন করা হয়। আদিতমারিতে ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম তালিকা থেকে বাতিলের দাবিতে মানববন্ধন আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা \ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম বাতিলের দাবিতে লালমনিরহাটের আদিতমারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মানববন্ধন করেছে গত বুধবার। মানববন্ধনে অংশ নেয়া বীর মুক্তিযোদ্ধারা জানান, পিস কমিটির সেক্রেটারী আমীর আলীর ছেলে আব্দুর রহিমসহ ৭ জনকে ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত করে সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোন সুরাহা না হওয়ায় মুক্তিযোদ্ধারা মহান স্বাধীনতা দিবসে মানববন্ধনের আয়োজন করেন। এ সময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আজিম মিয়া, আব্দুল মান্নান সরকার, আজিজুল ইসলাম প্রমুখ। স্বাধীনতা দিবসে লাকসামে ফ্রি চিকিত্সা সেবা লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা \ গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লাকসাম আল নূর হসপিটালের উদ্যোগে বিনামূল্যে চিকিত্সা সেবা প্রদান করা হয়। ডাঃ ফজলুল কাদের (মেডিসিন), ডাঃ মনির হোসেন (শিশু) ও ডাঃ রওশন আরা সুইটি (মহিলা) সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ৩ শতাধিক মেডিসিন, শিশু ও মহিলা রোগীদের চিকিত্সা সেবা দেন। হসপিটালের চেয়ারম্যান জাহানারা বেগম, ব্যবস্থাপক কামরুল এহসান চিকিত্সা কার্যক্রম তদারক করেন। সুজানগরে ৩শ’ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান সুজানগর (পাবনা) সংবাদদাতা \ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে গত বুধবার পাবনার সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রায় ৩‘শ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আহমেদ ফিরোজ কবির। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, আ’লীগ নেতা সিরাজুল ইসলাম শাহজাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, সুজানগর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান প্রমুখ। শেষে ২০ জন মুক্তিযোদ্ধাকে পুরস্কৃত করা হয়।