পাতারহাট আর.সি কলেজ শুধু মেহেন্দিগঞ্জ উপজেলার নয় বরিশাল জেলারও প্রাচীন কলেজ হিসাবে সুখ্যাতি অর্জন করেছে। মেহেন্দিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র পাতারহাট বন্দরের পাশে ১৯৬৬ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। ১৭ একর নিজস্ব জমি বিশিষ্ট কলেজ ক্যাম্পাস। ২০১৬ সালে কলেজটি প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি হবে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক, বাণিজ্যিক ও বিজ্ঞান শাখা, স্নাতক পর্যায়ে মানবিক ও বাণিজ্য শাখায় কলেজের সর্বমোট ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ৩৫০০ জন। প্রতি বছরই এইচএসসি ও ডিগ্রি পরীক্ষায় কলেজের ছাত্রছাত্রীরা অত্যন্ত সন্তোষজনক ফলাফল করে থাকে। এই উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়া অন্য কোনো সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নেই। এ অবস্থায়, কলেজটি জাতীয়করণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
মো. দেলওয়ার হোসেন মোল্লা,
গ্রাম :কাচিয়া, ডাকঘর: লস্করপুর,
উপজেলা:মেহেন্দিগঞ্জ, জেলা:বরিশাল
