স্বাধীনতা দিবসে এক ঝাঁক তরুণ জেলা শহর মাইজদীতে আয়োজন করে এক আলোকচিত্র প্রদর্শনী। বুধবার স্থানীয় বিআরডিবি মিলনায়তনে আয়না বাংলা ফটোগ্রাফার্স গ্রুপ দুইদিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করে। প্রথম দিনে ছিল নানা বয়সী মানুষের আনাগোনা। প্রদর্শনীতে আলোকচিত্র শিল্পী অয়ন আহমেদ, কুতুব উদ্দিন, তানবির রোহান, তামিম, দোলন, সুজন ও ফারজানা সূধাসহ বিভিন্ন জেলার এবং স্থানীয় ৭০ শিল্পীর আলোকচিত্র প্রদর্শিত হয়। ছবিগুলিতে প্রকৃতি, জীব বৈচিত্র্য, মানবাধিকার, জীবনাচার ও স্বাধীনতা যুদ্ধের চিত্র ফুটে ওঠে। বেলা ১১টায় জাতীয় সংগীত পরিবেশন শেষে এ প্রদর্শনীর উদ্বোধন করেন নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ।
উদ্বোধনী অনুষ্ঠানে উন্নয়ন সংস্থা এনআরডিএস’র নির্বাহী প্রধান আবদুল আউয়াল, গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক রাহা নব কুমার, প্রাণ’র নির্বাহী পরিচালক নূরুল আলম মাসুদ, আনম আবু জাহের, সাংবাদিক মাহাবুবুর রহমান, আবু নাছের মঞ্জু, জামাল হোসেন বিষাদ, রুদ্র মাসুদ ও প্রদর্শনীর উদ্যোক্তা সজীব সৌরভ চন্দ্র প্রমুখ বক্তব্য রাখেন।
