জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা দিবস উদযাপন

আপডেট : ২৭ মার্চ ২০১৪, ২২:২৭
জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার শপথে জাতীয় প্রেসক্লাবে পালিত হলো মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। অনুষ্ঠানের মধ্যে ছিল ক্লাব সদস্যদের সন্তানদের সমবেত সংগীত, নৃত্য পরিবেশনা, বৃন্দ আবৃত্তি, গণ সংগীত ও জহির রায়হান পরিচালিত কালজয়ী চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’র প্রদর্শনী। অনুষ্ঠান উদ্বোধন করে জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ। এ সময় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ফরিদা ইয়াসমিন, কাদের গনি চৌধুরী, ব্যবস্থাপনা কমিটির সদস্য শামসুদ্দিন আহমেদ চারু, নূরুল হাসান খান, শান্ত মারিয়া, মাইনুল আলম উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি