ইউনেস্কো-বাংলাদেশ এবং সেন্টার ফর ডেভলপমেন্ট, জার্নালিজম এন্ড কমিউনিকেশন (বিসিডিজেসি) যৌথভাবে ‘ইউনেস্কো বাংলাদেশ জার্নালিজম অ্যাওয়ার্ড-২০১৪’ পুরস্কার ঘোষণা করেছে। ২০১৩ সালে দৈনিকে প্রকাশিত শ্রেষ্ঠ অনুসন্ধানী প্রতিবেদনের জন্য একজন প্রতিবেদক, ছবির জন্য একজন ফটোসাংবাদিক এবং টেলিভিশনে প্রচারিত শ্রেষ্ঠ অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ক্যামেরা পারসন ও একজন প্রতিবেদক এ পুরস্কারের জন্য মনোনীত হবেন। বিজয়ী প্রতিবেদক ৩০ হাজার টাকা, ফটোসাংবাদিক ২০ হাজার এবং ক্যামেরা পারসন ২০ হাজার টাকা পাবেন। এছাড়া নির্বাচকদের বিশেষ মনোনয়নে চারজন সম্মাননাপত্র পাবেন।
একজন প্রতিবেদক একাধিক প্রতিবেদন ও ছবি পাঠাতে পারবেন। দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের মূল পত্রিকার কপি এবং কম্পিউটারে কম্পোজ করা একটি প্রিন্ট কপিও পাঠাতে হবে (প্রকাশের তারিখসহ)। ছবির ক্ষেত্রে প্রকাশিত ছবির মূল পত্রিকার কপি ও একটি প্রিন্ট কপিও পাঠাতে হবে (প্রকাশের তারিখসহ)। টেলিভিশন প্রতিবেদনের ক্ষেত্রে প্রচারিত প্রতিবেদনটি ডিভিডি ফরমেটে এবং স্ক্রিপ্টের কম্পিউটার কপিও পাঠাতে হবে (প্রচারের তারিখসহ)। খামের ওপর নাম, ঠিকানা ও মোবাইল নম্বর থাকতে হবে। বিসিডিজেসি, ৬৫ ময়মনসিংহ লেন, বাংলামটর, ঢাকা- এই ঠিকানায় ১৫ এপ্রিলের মধ্যে পাঠাতে হবে। যোগাযোগ: ০১৭১২১৫০০৩০।
